কমিটি নিয়ে বিরোধে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ।
Download nowরাজধানীর মিরপুর থানা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি, এবং সাফরান।প্রত্যক্ষদর্শীদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণা করার পর থেকে বেশ কিছুদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পদবঞ্চিতরা বিভিন্ন উপায়ে তাদের অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা আবার আন্দোলনের অফিসে উপস্থিত হন এবং একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে কয়েকজন আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান গণমাধ্যমকে জানান, কিছু ব্যক্তি এসে মিরপুর থানায় যুক্ত হওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
Open Links Tabs
Opening Multiple Link Tabs...
Comments
Post a Comment