Boys profile

লস অ্যাঞ্জেলেসে দাবানল: ‘দৃশ্যমানতা এমন যে যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছে’

 লস অ্যাঞ্জেলেসে দাবানল: ‘দৃশ্যমানতা এমন যে যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছে’

Download now

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল বাড়ি-ঘর ও গাড়ি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ ইতোমধ্যেই ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা এ পরিস্থিতিকে চরম বিপর্যয়কর হিসেবে অভিহিত করেছেন। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন, “মনে হচ্ছে, এই এলাকাগুলোতে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেছেন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো এখনো নিরাপদ নয়, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হলেও এই সংখ্যা ভবিষ্যতে বাড়ার আশঙ্কা রয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার সাতশো কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা মার্কিন ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে গণ্য হতে পারে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মতে, ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে তিনটি এখনো নিয়ন্ত্রণের বাইরে। জীবন রক্ষার্থে লস অ্যাঞ্জেলেসের এক লাখ ৭৯ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পরিস্থিতি অনিশ্চিত থাকায় বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।



Comments