Boys profile

মেজর ডালিম লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে যা বলেছেন

     মেজর ডালিম লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে যা বলেছেন



দীর্ঘদিন আড়ালে থাকার পর মেজর ডালিম অবশেষে রোববার রাতে ইউটিউব লাইভে এসে বক্তব্য রাখেন। তিনি নানা ইস্যুর পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারেও নিজের মতামত তুলে ধরেন।

৫ জানুয়ারি রাতে "লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)" শিরোনামে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। লাইভে তিনি বলেন, "শেখ মুজিব মারা যাননি, তিনি এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বাকশাল বিদায় নেয়ার পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে শুকরিয়া আদায় করেছিল।"

মেজর ডালিম আরও বলেন, "শেখ মুজিবের শাসনকাল ছিল অত্যন্ত স্বৈরাচারী, তার জুলুম এতটাই বেড়ে গিয়েছিল যে, মানুষ আল্লাহর কাছে মুক্তির প্রার্থনা করেছিল।"

তিনি বলেন, "তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গিয়েছিল, তখন দেশের নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। পাকিস্তান বাহিনী যখন বাংলার ওপর হামলা চালায়, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শোনা যায়। আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো, আর বসে থাকার সময় নেই। তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।"

বীর বিক্রম মেজর ডালিম আরও বলেন, "৭১ সালে সাত দফা চুক্তি শেষে যখন নজরুল ইসলাম ও তাজউদ্দিনকে প্রভিশনাল গভর্নমেন্ট গঠনের অনুমতি দেওয়া হয়, তখন নজরুল ইসলাম চিন্তা করেছিলেন, আমরা ধীরে ধীরে ভারতীয় করদরাজ্য হয়ে উঠব।"

তিনি ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে বলেন, "ভারত সম্প্রসারণবাদী ও হিন্দুত্ববাদী শক্তি, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছিলাম। সেই পরিস্থিতি থেকে আবার ৭১ সালের মতো স্বাধীনতা অর্জন করতে হবে। যদি তা না হয়, তবে বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে।"

জাতীয় সঙ্গীত প্রসঙ্গে ডালিম বলেন, "বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো দেশের কবির হতে পারত।" তিনি মন্তব্য করেন, "একজন বিদেশী কবির গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।"

Comments