Boys profile

সাকিব আবার ব্যর্থ, ভবিষ্যৎ অনিশ্চিত!

Download Now




গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব আল হাসানের ব্যর্থতার খবর প্রকাশিত হয়েছে। বিসিবি দু-একদিন আগে অনানুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল জানতে পেরেছে। সেই ভিত্তিতে সিলেটে বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বা ‘শকিং’ বলে উল্লেখ করেছেন। তবে গত রাত পর্যন্ত লিখিত রিপোর্ট না পাওয়ায় বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি। এরই মধ্যে সাকিবের পরীক্ষার রিপোর্ট নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, পরপর দুটি পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারকে পরবর্তী এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার অনুমতি দেওয়া হয় না। যদি সাকিব সত্যিই চেন্নাইয়ের পরীক্ষাতেও ব্যর্থ হন, তাহলে এখন থেকে এক বছরের জন্য যে কোনো ধরনের ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হতে পারেন।

Comments